এসো স্বপ্ন দেখাই! [Bangla Song]

এসো আমার সাথে,


এই মিষ্টি বিকেলবেলাতে,


তোমায় স্বপ্ন দেখাবো,


তোমার তোমাকে চেনাবো!

 


চিন্তা ভাবনা ফেলে,


এসো সাথে চলে,


সময় গেলে সাধন হবে না,


সে কথা কি তুমি জানো না?


তোমার মনের বাগানে স্বপ্নের বীজ বুনবো!


তোমায় স্বপ্ন দেখাবো,


তোমার তোমাকে চেনাবো!


 

ব্যর্থতার গ্লানি দেবো মুছে,


একবার যদি হাতটি ধরো এসে কাছে,


ঠকবে না এ কথা রেখো জেনে,


ছায়া হয়ে রবো পাশে কারণে অকারণে,


আনন্দের দোলনায় চড়াবো!


তোমায় স্বপ্ন দেখাবো,

 

তোমার তোমাকে চেনাবো!

View kingofwords's Full Portfolio