কি গান লিখবো? [Bangla Song]

কি গান লিখবো ভেবে না পাই?


এই থাকি সুরে, আবার সুর হারাই!


লিখতে বসলে গানের কথা,


পড়ে মনে তোমার কথা!


 

মনের আকাশে ঘুড়ি হয়ে উড়ো,


মাতাল হাওয়ায় পাতার মত ঝড়ো,


কভু মোনালিসার মত হাসো,


তুমি কি আমায় ভালোবাসো?


ধুর! কি যে ভাবছি যা তা?


লিখতে বসলে গানের কথা,


পড়ে মনে তোমার কথা!


 

হাওয়ায় উড়ছে মাদক যেন,


মন আজ প্রেমের নেশায় আচ্ছন্ন,


গান গাইতেও লাগে না ভালো,


কবে জ্বালাবে হৃদয় প্রদীপ বলো?


রাখতে পারো আমার কাঁধে নিশ্চিন্তে মাথা,


লিখতে বসলে গানের কথা,

 

পড়ে মনে তোমার কথা!

View kingofwords's Full Portfolio