বলিনি তোমায় ‘ভালোবাসি’ [Bangla Song]

বলিনি তোমায় ভালোবাসি,


তোমার একটু কাছে আসি,


শব্দটি না বললেই কি,


যায় কমে ভালোবাসা লক্ষ্মী?


চুপ করে কেন? চাই উত্তর আমি,


দেবে কি উত্তর তুমি?


 

তবে কি ধরে নেবো,


মৌনতাই সম্মতির লক্ষণ,


নাকি অন্য কারো হয়ে গেছো তুমি,


করেছে কি চুরি তোমার মন?


পারবো না কি হতে তোমার স্বামী?


চুপ করে কেন? চাই উত্তর আমি,


দেবে কি উত্তর তুমি?


 

আজ এই রোম্যান্টিক বিকেলে,


মেঘহীন আকাশের নিচে,


খুব ইচ্ছে করে তোমার হাতটি ধরে,


যাই হেঁটে দিগন্তের কাছে,


করলে না হয় একটু পাগলামি!


চুপ করে কেন? চাই উত্তর আমি,

 

দেবে কি উত্তর তুমি?

View kingofwords's Full Portfolio