বর্ষায় [Bangla Song]

এমন ঘন বর্ষায়,


ঘরে থাকা যে দায়!


মন চায় মন ভেজাতে,


এমন ঘন বৃষ্টিতে!


এসো হাতে রেখে হাত,


বৃষ্টিতে ভিজি সারা রাত!


 

বৃষ্টি হবে ধন্য,


তোমার স্পর্শের জন্য,


আমি গাইবো রোম্যান্টিক গান,


আনন্দে নাচবে তোমার প্রাণ,


যাবে ধুয়ে বেদনার রং যত,


বৃষ্টির ফোঁটায় সারবে মনের ক্ষত,


 যাও ভুলে আমার দেয়া শত আঘাত!


এসো হাতে রেখে হাত,


বৃষ্টিতে ভিজি সারা রাত!


 

বৃষ্টি ডাকছে তোমায় শোনো,


এতো দেরী করছো কেন?


করো না আমার ইচ্ছে পূরণ,


এসো বৃষ্টিতে ভিজি কিছুক্ষণ,


হই সিক্ত বর্ষার নিমন্ত্রণে,


এই মুহূর্তে, এইখানে,


এলো বলে নতুন প্রভাত!


এসো হাতে রেখে হাত,

 

বৃষ্টিতে ভিজি সারা রাত!

View kingofwords's Full Portfolio