অনেক বেদনার পরে [Bangla Song]

অনেক বেদনার পরে,


পেয়েছি আমি তোরে,


পেয়েও চাই না হারাতে,


জীবনের মানে আছে ভালবাসাতে,


ভালোবেসে যাই ভালোবাসার তরে!

 


কথা দাও মোরে,


কভু যাবে না ছেড়ে,


তুমি ছাড়া একদিন,


যেন বেদনা কঠিন,


ছেড়ো না কভু আমারে,


ভালোবেসে যাই ভালোবাসার তরে!


  

আমি চিনি তোমারে,


আছো তুমি মনের গভীরে,


যদি যাও দূরে কোনোদিন,


হবো আমি মুহূর্তে বিলীন,


চাই তরে সারাটি জীবন ভরে,

 

ভালোবেসে যাই ভালোবাসার তরে!

View kingofwords's Full Portfolio