ও নদী রে! [Bangla Song]

ও নদী রে!


নিবি নাকি সঙ্গে আমারে?


তোর সাথে যাই চলে,


আকুল মন যায় বলে!

 

 

ও নদী রে!


নিবি নাকি তোর ঘরে?


তোর বুকের ঢেউয়ের মত,


আমার বুকে দুঃখের ঢেউ শত শত!


কমবে কি কষ্ট তোর সাথে গেলে?


তোর সাথে যাই চলে,


আকুল মন যায় বলে!


 

কষ্টে কষ্টে হয়েছে নীল,


আমার এই ছোট্ট দিল,


পারি না ভুলতে তারে,


তারে ছাড়া বাঁচি কি করে?


শান্তি পাবো সমাধান দিলে,


তোর সাথে যাই চলে,


আকুল মন যায় বলে!

 

 

 

 

View kingofwords's Full Portfolio