কবে শেষ হবে?

কবে, কবে, কবে,


কবে শেষ হবে,


এই আতংকের চক্র?


আছে কার কাছে তা ধ্বংসের মন্ত্র?


 

ইসরাফিল [আ.] শিঙায় ফুঁ দিতেই,


যেমন করে বিলীন হবে সব নিমিষেই,


তেমন করে যদি এক পলকে,


ভয় যেতো চলে পরলোকে!


  

আর কত ভয় করবে গ্রাস মোদের?

 

কবে হবে শাস্তি দুষ্কৃতিকারীদের?

View kingofwords's Full Portfolio