ছবি [Bangla Rhyme]

মাঝে মাঝে ছবি আঁকি,


একা একা বসে,


বেশ বিরক্ত লাগে,


বন্ধুরা যখন ডাকতে আসে!


 

ছবি আঁকা নেশার মত,


একবার শুরু হলে,


চলতেই থাকে নিরন্তর,


বুঝি না যায় সময় কিভাবে চলে?


 

ছবি এঁকে পেয়েছি অনেক পুরস্কার,

 

ছবিগুলো আমার অহংকার!

View kingofwords's Full Portfolio