লোহার গেইট [Bangla Rhyme]

লোহার গেইট শক্ত অনেক,


খুলতে আর লাগাতে হয় কষ্ট,


মাঝে মাঝে বিরক্ত লাগে,


হয় যে অনেক সময় নষ্ট!


 

মা বলেন, গেইট লাগালে ভালো,


না হলে চোর ডাকাত ঢুকবে ঘরে,


তখন কি হবে উপায়?


তাইতো গেইট লাগানোর কথা বলি তোরে!


 

যুক্তি আছে মায়ের কথায়,

 

গেইট লাগালে নিরাপদ থাকা যায়!

View kingofwords's Full Portfolio