তোমার ঐ কালো চোখে

তোমার ঐ কালো চোখে,


আমি আমার অতীত দেখি,


দেখি বর্তমান ও ভবিষ্যৎ,


আর রূপকথার স্বপ্ন আঁকি!



তাকাই যখন কাজলের মত কালো চোখে,


আমি আর রই না আমাতে,


আমি তোমার মাঝে বিলীন হই,


যাই আষ্টেপৃষ্ঠে মিশে তোমাতে!


 

তুমি আছো তাই স্বপ্নের মালা গাঁথি,

 

আমার ভাবনায় বাস তোমার, দিবা রাতি!

View kingofwords's Full Portfolio