হায় এগামেমনন!

এগামেমনন তুমি কি জানতে না,


যে পাপ বাপকেও ছাড়ে না?


ট্রয় ধ্বংস করে বীরের বেশে,


ফিরেছো তুমি দেশে!


 

কিন্তু ছিলো দ্বারে অপেক্ষায়,


হিংস্র এবং অন্ধ মৃত্যু হায়!


তোমার স্ত্রী দিয়েছে ধোঁকা তোমায়,


তার প্রেমিকের সহায়তায়!


 

মৃত্যুকূপে হলে পতিত তুমি,


হে ব্যাভিচারীনী ক্লাইটেমনেস্ত্রার স্বামী!

View kingofwords's Full Portfolio