সময়ের সাথে

সময়ের সাথে যাচ্ছি চলে,


হবে কি ঠাই মহাকালে?


হয়তো হবে, হয়তো না,


স্বপ্ন দেখা থামবে না।

 


স্বপ্ন আছে বলেই বেঁচে আছি,


স্বপ্ন আছে বলেই এগিয়ে যাচ্ছি,


স্বপ্ন না থাকা অস্তিত্বহীনতার শামিল,


স্বপ্ন এবং আকাশের মাঝে তাই পাই মিল!


 

সময় আসে সময় যায়!

 

মানুষের কর্ম রয়ে যায়।

View kingofwords's Full Portfolio