তেলাপোকা মরে আছে! [Bangla Rhyme]

সকালে উঠে দেখি,


একি একি একি!


বিছানার কাছে,


তেলাপোকা মরে আছে!


 

নাদুসনুদুস তেলাপোকা উল্টে আছে,


আচ্ছা! তেলাপোকা কতদিন বাঁচে?


মশার মত অল্প কয়েক দিন,


নাকি কচ্ছপের মত অনেক দিন?


 

তেলাপোকা দেখলে আমার ঘেন্না হয়,

 

এটাকে সরাতে পারলেই শান্তি পাব নিশ্চয়!

View kingofwords's Full Portfolio