ছন্দে ছন্দে ছড়া [Bangla Rhyme]

ছন্দে ছন্দে লিখি ছড়া,


লিখে ছড়া হয় না পড়া,


তবে লিখতে লাগে মজা বেশ,


মনে হয় হোক না কভু শেষ!


 

ছড়ার মাঝেই বেঁচে রই,


ছড়ার মাঝেই বড় হই,


তাল নিয়ে লিখি ছড়া,


লিখে লিখে খাতা ভরা!


 

ছড়া পড়ে হাসে বন্ধু যখন,

 

গর্বে মন যায় ভরে তখন।

View kingofwords's Full Portfolio