যাত্রা [Bangla Rhyme]

গ্রামে এলো যাত্রার দল,


দেখব যাত্রা চল রে চল!


অনেক মানুষ থাকবে,


অনেক মজা হবে!


 

না, না ভাই! আমি যাব না!


জানলে মা, আস্ত রাখবে না!


এসব তার মোটেও পছন্দ নয়,


যাত্রার কথা শুনলেই রাগে পাগল হয়!


 

তুই না গেলে কি আর করা?

 

কিছু নেই করার আমি একাই যাওয়া ছাড়া!

View kingofwords's Full Portfolio