মজার খেলা [Bangla Rhyme]

বড় ভাইটি সুপারীর ডাল টানে,


ছোট বোনটি বসে ডালটির সেই স্থানে,


যেখানে একজন বসার আসে স্থান,


হাসতে হাসতে যায় মিশে ভাইবোনের প্রাণ!  


 

অন্য বাচ্চারা দেখে আর পেছনে দৌড়ায়,


ভাইটি টানে জোরে যাতে কেউ নাগাল না পায়!


ভাইটি ডাল টানতে টানতে কাহিল হয়,


একটানা টানতে যে অনেক কষ্ট হয়!


 

বটের তলে একটু জিরিয়ে নিয়ে,

 

চলে এগিয়ে ডালটি হেঁচকা টান দিয়ে।

View kingofwords's Full Portfolio