সাদা মন [Bangla Rhyme]

যার মন সাদা,


সে মানুষ ভালো,


নেই জিলাপীর প্যাঁচ,


তার মনে স্বর্গীয় আলো।


 

সাদা মনের মানুষ যারা,


সভ্যতার বাহক তারাই,


পৃথিবীর তরে নিজেরে বিলায়,


কোনও প্রতিদানের আশা ছাড়াই।


 

জানাই সালাম সাদা মনের মানুষদের,


তারাই আসল নক্ষত্র আমাদের!  

 

View kingofwords's Full Portfolio