সাত দিন পরে [Bangla Rhyme]

সাত দিন পরে,


যাব মামা বাড়ি,


ভাবতেই আনন্দ লাগে,


হবে মজা ভারী!


 

মামার বাড়িতে আছে ফলের গাছ,


পেয়ারা, আম আরও কত কি!


পুকুর ভরা মাছ আছে,


আছে পাখীর ডাকাডাকি!


 

মামা বাড়ি একবার গেলে,

 

চায় না মনে আসতে চলে।

View kingofwords's Full Portfolio