পতাকা [Bangla Rhyme]

লাল সবুজের পতাকা মোদের,


গর্বে ভরে বুক,


মিষ্টি হাওয়ায় পতাকা দোলে,


প্রাণে লাগে সুখ!


 

পতাকা মানে একটি দেশ,


পতাকা মানে বিজয় নিশান,


পতাকা মানেই মুক্তির স্বাদ,


পতাকা মানেই মান সম্মান।


 

জানাই সালাম সেইসব লাখো মুক্তিযোদ্ধাদের,

 

দেশের তরে বিলাতে জীবন কাঁপেনি প্রাণ যাদের!

View kingofwords's Full Portfolio