ভালুক [Bangla Rhyme]

চিড়িয়াখানায় ভালুক দেখে,


সর্ষে ফুল দেখলাম চোখে!


ইয়া বড় ভালুক হয় কি করে?


তাই ভেবে গেলাম মরে!


 

বিশাল খাঁচার ভেতর ভালুক হাঁটে,


শুয়েই বেশীরভাগ সময় কাটে,


মাঝে মাঝে লোহার রড ধরে,


জোরে জোরে ঝাকি মারে!


 

মনে হয় ভালুক যেন ভেঙে সব ফেলবে,

 

অনেক ভয় পেয়ে ফিরলাম ঘরে সবে!

View kingofwords's Full Portfolio