গান [Bangla Rhyme]

গাই গান গুনগুন করে,


গান শুনি সব ধরণের,


হোক বাংলা, হিন্দি বা ইংরেজি,


ভক্ত আমি ভালো গানের।


 

গান শুনলে মন থাকে ভালো,


দুশ্চিন্তা হয় দূর,


গানের ভুবনে হারালে ঠকে না কেউ,


গান মানেই সুরের সমুদ্দুর!


 

গান দেয় প্রাণে দোলা,

 

তাইতো গান যায় না ভোলা!

View kingofwords's Full Portfolio