লিচু [Bangla Rhyme]

যদি পায় লিচু,


লাগে না আর কিছু!


লিচুর জন্য এত্ত পাগল সে!


দেখিনি আমি আর কাউকে কোনও দেশে!


 

লিচুর সময় এলে,


গপাগপ লিচু গিলে!


লিচুর সময় হলে শেষ,


মন তার কাঁদে বেশ!


 

তবে উপায় একটা আছে তার কাছে বলে মুচকি হেসে!

 

দোকান থেকে লিচি কিনে লিচুর অভাব মেটাবে সে!

View kingofwords's Full Portfolio