সমুদ্র [Bangla Rhyme]

সমুদ্র কি বিশাল হয়!


দেখে হয়েছি অবাক বারবার!


সামনাসামনি না দেখলে,


সৌন্দর্য হত না দেখা আমার।


 

সাগরের পানি সুন্দর,


সুন্দর তার শ্বেত বালির সৈকত,


 তীরে দাঁড়ালেই মিষ্টি হাওয়া করে স্পর্শ,


মনে হয় কি অপার সৌন্দর্যে ভরা এ জগত!


 

রাতের সাগর আরও বেশী করে মনকে টানে,

 

একবার আসলে চায় না যেতে ফিরে মন কোনওখানে!

View kingofwords's Full Portfolio