অদ্ভুত পাখী! [Bangla Rhyme]

গতকাল বিকেলে কানে এল হঠাৎ,


এক অদ্ভুত পাখীর ডাক!


জানালার কাছে গিয়ে দেখি,


দেখতে লাগে হুবহু কাক!


 

আসলে কাকের চেয়েও লম্বা,


চোখের পলকে গেল যে হারিয়ে কোথায়?


আমি বুঝতেই পারলাম না!


ভাবলাম আবার যদি একটু দেখা যায়!


 

সে পাখী আর আসেনি ফিরে,


মনে হয় গেছে চলে তার নীড়ে!

View kingofwords's Full Portfolio