কি যে হবে?

কি যে হবে মরণের পর?


পারব কি দিতে মুঙ্কার নাকিরের প্রশ্নের উত্তর,


ঐ সাড়ে তিন হাত মাটির ঘরে, ইয়া আল্লাহ্‌,


যে ঘরে নেই কোনও দরজা জানালা!


 

জেনে না জেনে কত যে করেছি গুনাহ,


জানেন তা এই পৃথিবীর মালিক আল্লাহ্‌,


হয়তো তিনি করবেন গুনাহ মাফ উদারভাবে,


হয়তো বা নরকের বাসিন্দা হয়েই থাকতে হবে!

 


এই ফুলের মত নশ্বর জীবনে কিছু ভালো কাজ করে যেতে পারলে,

 

নিজের পায়ের নিচের মাটি কিছুটা হলেও শক্ত হবে পরকালে!

View kingofwords's Full Portfolio