মাছি [Bangla Rhyme]

মাছি রে মাছি!


কেন ঘুরিস কাছাকাছি?


কেন যে যন্ত্রণা করিস?


তোর কি আর কোনও কাজ নেই? ইশ!


 

দাঁড়া! তোকে ঝেটিয়ে করছি বিদায়!


শান্তিতে যায় না বসা তোর জ্বালায়!


মেরে তোকে করব চ্যাপ্টা আজ!


খালি মাথার কাছে ভনভন, নেই কোনও কাজ!


 

মাছি তো দেখি আমার চেয়েও চালাক!

 

ঝাড়ুর আঘাত লাগে না গায়ে তার, আমি অবাক!

View kingofwords's Full Portfolio