আমার স্বপ্নে এসে [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

আমার স্বপ্নে এসে,


যাও না ভালোবেসে,


যাও না একটু ছুঁয়ে,


তোমার নরম হৃদয় দিয়ে!


 

হয়েছি মজনু আগেই আমি,


হাসলে যেদিন তুমি,


নয়নের সাথে মিললো নয়ন,


মধুর সেই প্রেমের ক্ষণ!


আমার স্বপ্নে এসে,


যাও না ভালোবেসে,


যাও না একটু ছুঁয়ে,


তোমার নরম হৃদয় দিয়ে!


 

প্রেমের সাগরে ভেসে ভেসে,


গেলাম ভালোবেসে,


খুললো যেন স্বর্গদুয়ার,


কমতি রইলো না আর,


আমার স্বপ্নে এসে,


যাও না ভালোবেসে,


যাও না একটু ছুঁয়ে,


তোমার নরম হৃদয় দিয়ে!

View kingofwords's Full Portfolio