আবারো স্বপ্ন দেখি! [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

আবারো মেলি আঁখি,


আবারো স্বপ্ন দেখি!


গাই জীবনের গান,


ভুলে সব অভিমান।


 

দুঃখভরা জীবনে আমার,


পুড়ে সবই হয়েছে অঙ্গার!


তবুও উঠবো জেগে আমি,


দেখবে সবে, দেখবে তুমি!


আবারো মেলি আঁখি,


আবারো স্বপ্ন দেখি!


গাই জীবনের গান,


ভুলে সব অভিমান।


 

করেছি ভুল জীবনে যা,


পেয়েছি সব ভুলের সাজা,


বাঁচতে চাই নতুন করে,


তোমায় নিয়ে নতুন ভোরে,


আবারো মেলি আঁখি,


আবারো স্বপ্ন দেখি!


গাই জীবনের গান,


ভুলে সব অভিমান।

View kingofwords's Full Portfolio