হে বাংলাদেশ, তোমায় ভালোবাসি! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা - Unrhymed Poetenry: Poem of Ten Lines]

হে বাংলাদেশ, তোমায় ভালোবাসি!


তুমি আমার অহংকার,


নববধূর মতন সবুজ শাড়ি অঙ্গে তোমার,


তুমি অস্তিত্ব মোদের, বেঁচে থাকার প্রেরণা!


 

তোমার আকাশে, তোমার বাতাসে,


তোমার স্নিগ্ধ, কোমল বুকে,


তোমার সুশীতল ছায়াতলে,


পাই আমি স্বর্গসুখের উচ্ছ্বাস!


 

বাংলাদেশ, তুমি এগিয়ে যাও,


বাংলাদেশ, তুমি চিরজীবী হও!

View kingofwords's Full Portfolio