মাতাল প্রেমের হাওয়া! [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

মাতাল প্রেমের দামাল হাওয়া,


বইছে প্রেমে হায়!


দেখলে তাকে তাকিয়ে থাকি,


আমি নিরুপায়!


 

দেখি যারে লাগে তারে,


নিজের আপন কেউ,


স্বপ্নে আসে মনের পাশে,


জাগে প্রেমের ঢেউ!


 

বর্ষায় এই শীতল বারিধারায়,


মন শুধু তার কাছে উড়ে যায়!

View kingofwords's Full Portfolio