বৃষ্টি দেখে কেঁদেছি অনেক! [জিয়া সংগীত - ‘Zia Sangeet’: Bangla Song]

 

 

বৃষ্টি দেখে কেঁদেছি অনেক!


 

কাঁদেনি একটুও তোমার বিবেক,


 

বৃষ্টি আমায় কাঁদতে শেখায়,


 

আঁধার রাতে এই অবেলায়!


 

 

 

স্মৃতিরা সব ফিরে আসে,


 

মেঘ হয়ে আকাশে ভাসে,


 

জানতে বড় ইচ্ছে হয়,


 

তোমারও কি এমনটি হয়?


 

বৃষ্টি দেখে কেঁদেছি অনেক!


 

কাঁদেনি একটুও তোমার বিবেক,


 

বৃষ্টি আমায় কাঁদতে শেখায়,


 

আঁধার রাতে এই অবেলায়!


 

 

 

বৃষ্টি আমায় যায় ভিজিয়ে,


 

যায় অতীতে আমায় নিয়ে,


 

বৃষ্টিতে আমি কান্না লুকাই,


 

কষ্ট নিয়ে আকাশে তাকাই,


 

বৃষ্টি দেখে কেঁদেছি অনেক!


 

কাঁদেনি একটুও তোমার বিবেক,


 

বৃষ্টি আমায় কাঁদতে শেখায়,


আঁধার রাতে এই অবেলায়!

 

View kingofwords's Full Portfolio