হে স্রষ্টা! দেখাও পথ! [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

হে স্রষ্টা! দেখাও পথ!


করো আলোকিত আমায়,


করতে চাই অসম্ভবকে সম্ভব,


দাও সেই শক্তি আমার মনটায়!


 

হে স্রষ্টা! আমি ভালো কিছু করতে চাই,


চাই সমাজটাকে বদলে দিতে,


এমন কিছু যা কেউ করেনি আগে,


হে খোদা! তুমিই পারো আমায় সেই শক্তি যোগাতে!


 

আমার মনের শক্তি দাও বাড়িয়ে আরও!


হে আল্লাহ্‌! তুমি পরম দয়াময়, তুমি পারো!

View kingofwords's Full Portfolio