সর্বকালের শ্রেষ্ঠ হবে তুমি! [দশপদী কবিতা - Poetenry: Poem of Ten Lines]

সর্বকালের শ্রেষ্ঠ হবে তুমি, আমি জানি!


সর্বকালের শ্রেষ্ঠ হবে তুমি, আমি মানি!


তোমার মধ্যে আছে আগুন বিদ্যমান,


পৃথিবীর সমগ্র অগ্নিগিরির সমপরিমাণ!


 

তুমি যাও স্বপ্নের পানে ছুটে,


স্বপ্ন ধরে আনো মুঠে,


জাগাও লক্ষ কোটি প্রাণে সঞ্চরণ!


হও সবার অনুপ্রেরণার কারণ!


 

তুমি দিগ্বিজয়ী হও, অমরত্ব দিচ্ছে হাতছানি!


সর্বকালের শ্রেষ্ঠ হবে তুমি, আমি জানি!

View kingofwords's Full Portfolio