ঈশ্বর তোমাদের মঙ্গল করুন! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

তোমাদের আলো নেই,


তোমাদের সূর্য নেই, চাঁদও নেই তোমাদের,


তবুও বোকার মতন তোমরা,


একে একে সব তারাকে দিচ্ছ সরিয়ে!


 

একেই বলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা,


চোখ থেকেও অন্ধ তোমরা,


অনেকটা ঐ বাঁদুরের মতন!


হিংসার আগুনে করছো ভস্ম নিজেদের ভেতর বাহির!


 

তোমরা ব্ল্যাক হোলে যাচ্ছ তলিয়ে ধীরে ধীরে,

 

তবুও নড়ে না টনক, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন!

View kingofwords's Full Portfolio