তুমি একটু দূরে গেলেই! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

তুমি একটু দূরে গেলেই!


মনে হয় যেন যমদূত এসে,


এক থাবায় নিয়েছে কেড়ে,


দেহ থেকে প্রাণটি আমার!


 

হয়তো তুমি থাকতে পারো,


হয়তো তুমি মেয়ে বলেই পারো,


আমি যে পারি না সখা,


এক মুহূর্তও থাকতে তোমায় ছাড়া!


 

মন বলে পাগলের মতন,

 

ফিরে এসো, ফিরে এসো!

View kingofwords's Full Portfolio