কতো দিন দেখিনি তোমায়! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

সেই শেষ কবে যে দেখেছি তোমায়,


ঠিক মনে পড়ছে না,


হয়তো মস্তিস্কের গায়ে ছাপ পড়ছে তাই,


ঠিক যেন চোখে ছানি পড়ার মতন!


 

তুমি জানলে অবাক হবে প্রিয়া!


কতোবার যে ভেবেছি চলেই যাবো তোমার বাসায়,


যে যাই বলুক না কেন,


কিন্তু তবুও তোমার সম্মানের কথা ভেবে পা বাড়াইনি আর!


 

তোমার সাথে মুঠোফোনেও আর আগের মতন কথা হয় না,

 

মাঝেমাঝে ভাবি- তবে কি প্রেমের গায়ে মরচে পড়ছে? হয়তোবা!

View kingofwords's Full Portfolio