বৈশাখঃ তোমারেই ডাকে প্রাণ [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

স্বপ্নাবিষ্ট মনের মতন,


মন্ত্রমুগ্ধ কোনও জনের মতন,


বৈশাখ, তোমারেই ডাকে প্রাণ,


তোমারেই চায় মন কাছে প্রেমিকার মতন!


 

বৈশাখ তুমি যুগ যুগ ধরে চলে আসা বাংলার সংস্কৃতি,


পৃথিবীর ঘূর্ণনের মতই তুমি আসো বারেবারে,


তুমি এলে আনন্দ আসে,


তুমি এলে আসে সুখ, আসে শান্তি!


 

বৈশাখ অগুনতি হৃদয় ছুঁয়ে যাক,

 

বৈশাখ ভালোবাসার পরশ ছড়াক!

View kingofwords's Full Portfolio