শাঁখার আংটি

হোক না সেটা যতই ছোট

যত কম দাম

আমার কাছে তাই বেশী

অনেক তার নাম!

আংগুলে পরে রেখেছি

শাঁখার সেই আংটি

কে দিয়ে আমি কি

বলবো তার নামটি?

বন্ধু আমার যত দূরেই

ঠিক ততই কাছে

তার স্মৃতি মনের মাঝে

যতনে তোলা আছে।

দিনে রাতে কত বার

ঘুরিয়ে ফিরিয়ে দেখি

প্রতিদিন তাকে আমি

সযতনে দেখি!

এ তো শুধুন আংটি নয়

আমার বন্ধুর দেয়া

পরম এক ভালবাসা

অনেক যত্নে নেয়া

দূরে থেকেও খুব কাছে

মনের মাঝে থাকো

আমাকেও তোমার কাছে

একটুখানি রেখো!

Author's Notes/Comments: 

13 march 2026

View shawon1982's Full Portfolio